তারেক রহমানের দৃষ্টিভংগী ও চিন্তা চেতনাকে আত্মস্থ করে রাজনীতি করা উচিত – স্কুল অব লিডারশীপের সভাপতি


ডেস্ক রিপোর্ট : গত ৬ আগষ্ট ইউএসএ জুড়ে পালিত হয় ৫ই আগস্ট ফ‍্যসিস্ট বিদায়ের আর জুলাই সনদের মহান স্মৃতি উদযাপন ও উৎসব।
প্রায় প্রতিটি স্টেটে সভা , সমাবেশ , র‍্যালী ,সেমিনার ইত্যাদি আয়োজনের মধ‍্য দিয়েবিশেষ করে মেরিল‍্যানড স্টেট বিএনপি অনেক কর্মসূচি হাতে নেয় – তার মধ্যে আলোচনা অনুষ্ঠান, সমাবেশ,কমিউনিটির মাঝে খাবার বিতরন সহ গঠনমূলক কিছু কর্মসূচি । মেরিল্যান্ড”স্টেট বিএনপির সভাপতি সাইদ খানের সভাপতিত্বে এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ কাজল সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাববানী নয়ন বাংগালি , বিশেষ অতিথি ছিলেন মেরিল‍্যনড স্টেট বিএনপির সাবেক সভাপতি জনাব নেসার আহম্মেদ ,সহ সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, মন্টগামারি কাউনটি বিএনপির সভাপতি বিতান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ , তানভির হাসান ,আফরিন লিয়ানা,আব্দুল মোতালেব মামুন ,প্রচার সম্পাদক মো রায়হান প্রমূখ । প্রধান অতিথি নয়ন বাংগালি তার বক্তব্যে বলেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা ফ‍্যসিষ্ট বিদায় করেছি , নির্বাচন এর দাবী করেছি , নির্বাচন ও হবে এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে কিনতু কাংখিত লক্ষে পৌঁছানোর জন‍্য প্রয়োজন বিশাল এই কর্মী বাহিনীর উন্নত মানসিকতা ,সততা ও দলের মূলধারার চিন্তার সাথে সামঞ্জস্য রেখে পথ চলা । নয়ন বাংগালী বলেন, শুধু মনোনয়নের দৌড়ে রেষারেষি করলেই হবে না – ধানের শীষ একটি পবিত্র প্রতিক যা দিয়েছে মাওলানা ভাষানী , শহীদ জিয়া এ দেশনেত্রী বেগম জিয়া। তার মর্যাদা রক্ষা করতে হবে বিজয়ের মাধ‍্যমে আর সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *