বিএনপি ক্ষমতায় আসলে আলেম ওলামাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে,,,,,,,,,এস এম জাহাঙ্গীর

স্টাফ্ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিগত ১৭ বছর দেশের শীর্ষ স্থনাীয় আলেম ওলামাগণ জেলে ছিলেন, তাদের সাথে জেলে দেখা হতো। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম তাদের সাথে দেখা হতো। জেলে দেখা হওয়ার কথা ছিল না মসজিদ মাদ্রাসায় দেখা হওয়ার কথা ছিল। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশের আলেম ওলামাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে।

দেশে গণতন্ত্র এবং আপনাদের ভোটাধিকার টেকসই করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। সবাই ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবেন।

এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

রোববার সকালে রাজধানীর দক্ষিনখান এলাকার গাওয়াইর বাজার প্রাঙ্গণে ৪র্থ দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

দক্ষিনখান থানা বিএনপি আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর আলী, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আজমল হুদা মিঠু, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার সহ দক্ষিনখান বিমানবন্দর ভাটারা থানা সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিনখান থানা এলাকা, ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ড, হাজী ক্যাম্প এলাকায় গণসংযোগ করার সময় স্থানীয় লোকজন ধানের শীষ ধানের শীষ স্লোগান দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *