নিজস্ব প্রতিবেদক : প্রকৌশলীদের তিন দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রকৌশল খাতের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার কমিটি গঠনের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারো আন্দোলন শুরু করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রুয়েট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পার্শবর্তী তালাইমারি মোড়ে সমাবেশ করেন তারা।

