উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উত্তরা প্রতিনিধি : উত্তরা মিডিয়া ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি সরকারের সাবেক উপদেষ্টা মানবকন্ঠের প্রকাশক প্রধান সম্পাদক ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯৫ তম জন্মবার্ষিকী ও ক্লাবের অপর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র গবেষক আমিনুল ইসলাম বেদুর ৮৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর, বুধবার, সন্ধ্যা ৫.৩০টায় উত্তরার একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ সম্পাদক, জলছবি।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কে. এম. শরিফুল ইসলাম খান (ডলার) এবং সঞ্চালনা করেন হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তরা মিডিয়া ক্লাব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রাশেদুল হাসান বুলবুল,সৈয়দ এনাম উল্লাহ, প্রিন্সিপাল নুরুন নাহার, আহসান হাবীব বাবু, লাকী বেগম, সাহিল মুহাম্মদ, মাহফুজা লিজা, মনিরুজ্জামান জুয়েল, খোকা আমিন, মিনহাজ উদ্দীন অন্তর, নাহিদ সুলতানা, ছিলেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওবাউদুল্লাহ, সৈয়দ শাকিল আহাদ, সালেহ রশিদ অলক,ইসমোতারা মনি, দিলরুবা হোসেন,, লাকী জাহান, লাকি বেগম সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত দুই সভাপতির স্মৃতিচারণ করে তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে ক্লাবের সাংগঠনিক ঐক্য, গণমাধ্যমে সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি কে. এম. শরিফুল ইসলাম খান (ডলার) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সাফল্য ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি আরো ও জানান ২০০৫ সালের বার্ষিক বনভোজন আগামী ফেব্রুয়ারির আগেই আমরা সম্পন্ন করতে চাচ্ছি এবং মিডিয়া ক্লাবের একটি প্লটের জন্য সে তার নিজের উদ্যোগে অতি শীঘ্রই একটি ব্যবস্থা করবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *