বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে উত্তরা মিডিয়া ক্লাবের আলোচনা অনুষ্ঠিত

হুমায়ূন কবির : বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৩মে রবিবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ ওবায়দুল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মাসুদুল হক ব্যবস্থাপনা পরিচালক আমানা গ্রুপ, মিডিয়া বাক্তিত্ব চান্দা মাহজাবিন, ননী গোপাল ঘোষ,
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উওরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ এবং যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ঘোরা মিডিয়া ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল আনান্দ,কবি শাহনা সুলতানা, মাহফুজা লিজা,বাংলাদেশ অনলাইন মিডিয়া অর্থ সম্পাদক সামসাদ আনহার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, প্রকাশনা সম্পাদক রাশেদ আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা, মস্তাফিজুর রহমান, মুজিবর রহমান, রাশিদুল হাসান বুলবুল, কামাল হোসেন, জাহাঙ্গীর সিকদার,সুস্মিতা গোলাম, মিনহাজ উদ্দীন অন্তর, নাহিদ সুলতানা, ছিলেন নির্বাহী সদস্য ইসমোতারা মনি, দিলরুবা হোসেন, লাকি বেগম সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

গণমাধ্যম দিবসের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোমা ও উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *