ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস টিভির রিপোর্টারের মৃত্যু

প্রতিবেদক (ঢামেক) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু)ঢাবির কার্জন হলে দায়িত্ব পালনকালে তরিকুল ওরফে শিবলী(৪০) এক সাংবাদিক মৃত্যু বরন করেছেন। চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার( ৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে টিভির লাইভ করার সময় অচেতন হয়ে পরেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলে লাইভ করার সময় শিবলী হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান। পরে আমারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরো জানান, নিহতের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর গ্রাম তার পিতা এ কে এম শাহিদুল্লাহ। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছে হৃদ যন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *