জুলাই গণঅভ্যুত্থান স্মরণে উত্তরা মিডিয়া ক্লাবের “প্রদীপ প্রজ্জলন”

নিজস্ব প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থান কে স্মরণ করে ৫ আগস্ট প্রথম প্রহরে উত্তরা ৩ নং সেক্টর শহীদ মুগ্ধ মঞ্চে উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে ”জুলাই গণঅভ্যুত্থান ও স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক এক সভা ও প্রথম প্রহরে ”প্রদীপ প্রজ্জলন” করা হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার, সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসু, উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি জুয়েল আনান্দ, মুহাম্মদ ওবায়দুল্লাহ, মঈন আহমেদ, ইস্মত আরা মনি, আহসান হাবীব বাবু, আসাদ বিপ্লব, লাকী বেগমসহ অনেকে। সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *