জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলার বাথরুম থেকে আলী মাহমুদ( ৬০) নামে সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ছিলেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান,পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের বাথরুমের তালা ভেঙে সাংবাদিকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত্যু নিশ্চিত করার জন্য মরদেহ ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে,হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
ছোট ভাই আলী তাজবীর জানান, আমাদের বাড়ি রাজশাহী জেলার পবা থানার ভীমের ডাইন গ্রাম, পিতা মৃত মাহাতাব উদ্দিন।

