জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিতে মহানগর উত্তর বিএনপি

বিশেষ প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ কর্মসূচির আওতায় গতকাল শুক্রবার দুপুরে ছিল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অনুষ্ঠান শেষে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন বর্জ্য নেতাকর্মীদের নিয়ে অপসারণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।

অনুষ্ঠানের পর আজিমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনের সড়কে পড়ে থাকা আবর্জনা অপসারণের কাজ প্রথমে শুরু করেন মোস্তফা জামান। তার দেখাদেখি তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও সড়ক পরিষ্কার করতে শুরু করেন। এতে অল্প সময়ের মধ্যে সেখানে থাকা সব ময়লা-আবর্জনা পরিষ্কার হয়ে যায়। এ সময় ট্রাফিক পুলিশের সহায়তায় মঞ্চ সরিয়ে জনসাধারণের জন্য সড়ক উন্মুক্ত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচী আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম হয়। শুক্রবার দুপুর তিনটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক আর সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোস্তফা জামান।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ‘জনদুর্ভোগ হোক তা আমরা চাইনা। তাই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই আমরা সড়ক খুলে দিয়েছি। এছাড়া অনুষ্ঠানে আগত অনেকেই বিভিন্ন খাবারের খোসা, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন ময়লা সড়কে ফেলেছে। সড়কের ময়লা বা বর্জ্য যাতে মানুষের দুর্ভোগে পরিণত না হয় সেই লক্ষ্যে আমরা অনুষ্ঠানের শেষে রাতে সিটি কর্পোরেশন লোকজনদের সহায়তায় সড়ক পরিচ্ছন্নতার কাজ করি। আমি নিজেও সড়ক পরিচ্ছন্ন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *